রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে কিশোর খুন

১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১ AM
 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

রাজধানীর মুগদার মান্ডায় কিশোর-তরুণদের দুই পক্ষের বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মো. হাসান (১৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় হাসানকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে একটি ছাপাখানার কর্মচারী ছিল।

পুলিশ ও স্বজনরা জানান, কয়েক মাস আগে পাশের এলাকার বেলালের সাথে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে জড়ায় হাসান। আজ অভিযুক্ত বেলাল সহ আরো কয়েকজন মিলে হাসানের বাড়ির পাশে গেলে তাদের মধ্যে আবার দ্বন্দ্ব হয়। তখন বেলাল হাসানকে ধারালো ছুরি দিয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে। পরে তারাই হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত বেলালকে আটক করেছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।নিহত হাসান একটি ছাপাখানায় কাজ করতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মুগদা থানাকে জানানো হয়েছে।

ট্যাগ: মামলা
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬