ইয়াবাসহ বশেমুরবিপ্রবির দুই কর্মচারী আটক

১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩১ PM
আটক বশেমুরবিপ্রবির দুই কর্মচারী

আটক বশেমুরবিপ্রবির দুই কর্মচারী © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে ৬৩ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চৌধুরী মার্কেটের কম্পিউটার সলিউশন দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সাহেব আলী শিকদারের ছেলে মো. ইয়াসিন শিকদার (৩০), ও শাহাদাৎ শিকদারের ছেলে আকাশ শিকদার (২৮)অ তারা দুইজনই বশেমুরবিপ্রবির কর্মচারী।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তাদের কাছে প্রায় ৬০০ পিস ইয়াবা আছে। কিন্তু আটকের আগে ৭ পিস ইয়াবা সেবন করেন এবং আটকের সময় তাদের কাছে ৬৩ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে ইয়াবা সরবরাহ করে আসছিল। বর্তমানে আসামীদের বিরুদ্ধে সদর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬