ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

১০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে রবিউল ইসলাম নামে এক শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রবিউল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালিয়া মধুপুর গ্রামের ওমর আলী শেখের ছেলে। তিনি ওই এলাকার পারিজাত বৃদ্ধাশ্রম ও এতিমখানার শিক্ষক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, পারিজাত এতিমখানায় ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন রবিউল। তিনি ওই এতিমখানার আরও একাধিক ছাত্রীকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও ধারণ করেন। এই ঘটনা জানাজানি হলে ওই বৃদ্ধাশ্রম ও এতিমখানার ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বাদি হয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি রবিউলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence