ঢামেকের প্রধান ফটক © ফাইল ফটো
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হেফাজতে ইসলামের এক নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর লালবাগে এই ঘটনা ঘটে।
ওই নেতার নাম জসিম উদ্দিন (৫৫)। তিনি সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সহ সভাপতি। এছাড়া তিনি লালবাগ পোস্তা জামিয়া কোরানিয়া আরাবিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আসলাম জানান, মঙ্গলবার বিকালে রিকশায় ধানমণ্ডি যাওয়ার পথে মাদ্রাসার কাছেই দুর্বৃত্তরা তাকে ছুরি মারা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।