হৃদয় © ফাইল ফটো
সাভারে বন্ধুদের ছুরিকাঘাতে রোহানুর ইসলাম রোহান (১৭) নামে এক কলেজছাত্র হত্যা মামলার মূল আসামী হৃদয়কে রিমান্ডে নেয়ার আবেদন করবে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে।
এর আগে রবিবার (৭ ফেব্রুয়ারি) রোহান হত্যায় জড়িত থাকার অভিযোগে হৃদয়কে গ্রেফতার করে পুলিশ। এর আগে রাতে সাভার মডেল থানায় নিহতের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় হৃদয়সহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রবিবার রাতে নিহত রোহানের বাবা আব্দুস সোবহান মামলা দায়ের করেছেন। আজ হৃদয়কে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকার মুড়িমটকা রেস্তোরাঁর সামেন রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে টিকটক হৃদয়সহ আরও কয়েকজন কিশোর। পরে রাতেই হৃদয়কে আটক করে পুলিশ।