নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বখাটে গ্রেপ্তার

০২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩২ AM
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে এক বখাটে যৌন হয়রানি করেছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে এক বখাটে যৌন হয়রানি করেছে © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে এক বখাটে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ ফেব্রুয়ারি) প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ ঘটনার শিকার হয় ওই ছাত্রী। পরে বখাটে ইয়াসিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, যৌন হয়রানির শিকার ছাত্রীটি স্থানীয় শেখ জামাল স্কুলের শিক্ষার্থী। করানোভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় স্থানীয় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো সে। সোমবার সেখানে যাওয়ার পথে নির্জন স্থানে ইয়াসিন মিয়া নামে ওই বখাটে তাকে জোরপূর্বক যৌন হয়রানি করে।

পরে মেয়েটির চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। এসময় নিপীড়নের শিকার মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। এছাড়া বখাটে ইসমাইলকে পুলিশের হাতে সোপর্দ করেন।

এ বিষয়ে বন্দর থানার ওসি দীপক কুমার সাহা জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬