সার্জেন্টকে চ্যালাকাঠ দিয়ে পেটানো সেই যুবক গ্রেপ্তার

২১ জানুয়ারি ২০২১, ১০:১০ AM
গ্রেপ্তার যুবক বেলাল হোসেন ও আহত পুলিশ সার্জেন্ট

গ্রেপ্তার যুবক বেলাল হোসেন ও আহত পুলিশ সার্জেন্ট © সংগৃহীত

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে চ্যালাকাঠ দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) রাতে নাটোরের হরিশপুর বাইপাস এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবক বেলাল হোসেন বাসে ঢাকা যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজশাহীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় হামলার শিকার হন বিপুল ভট্টাচার্য। চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষার সময় দুই যুবককে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এ নিয়ে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে ওই দুই যুবক বিপুলের ওপর হামলা চালায়।

এ সময় তারা সার্জেন্ট বিপুলকে চ্যালাকাঠ দিয়ে পিটিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ বিপুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬