ইবির সেই সহকারী প্রক্টরের আবাসিকতা বাতিলের দাবি শিক্ষকদের

০৪ জানুয়ারি ২০২১, ১০:০৪ AM
ইবির সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামানের

ইবির সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামানের © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক আলতাফ হোসেনকে ‘হত্যার হুমকি’ দেয়ার ঘটনায় সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামানের বিরুদ্ধে সোচ্চার অন্য আবাসিক শিক্ষকরা। তার স্থায়ী আবাসিকতা বাতিলসহ ঘটনার সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আজ সোমবার (৪ জানুয়ারি) সকালে কয়েকজন আবাসিক শিক্ষক-কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তারা এমন দাবি জানান।

নাম প্রকাশ না করার শর্তে এক আবাসিক শিক্ষক বলেন, ‘এ বিষয়ে কথা বলতেও আমরা লজ্জাবোধ করছি। আমরা লজ্জিত, আমরা ব্যথিত। যে বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে ঘটলেও আমরা সমাধান করতে বিব্রতবোধ করি, এমন বিষয় যদি শিক্ষকদের মধ্যে ঘটে তাহলে সেটি অবশ্যই কলঙ্কজনক ঘটনা। প্রশাসনের কাছে দাবি এ ঘটনার সুষ্ঠ বিচার হোক। অভিযুক্ত শিক্ষকের স্থায়ী আবাসিকতা বাতিল করা হোক। যাতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং শিক্ষক কোয়ার্টারের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত না হয়।’

আবাসিক আরেক কর্মকর্তা বলেন, ‘তিনি এহেন আচরণের দ্বারা উগ্রতার পরিচয় দিয়েছেন। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের কাছে এমন উগ্র আচরণ কাম্য নয়। আমরা কর্মকর্তা হিসেবে হতভম্ব হয়েছি। এমন হীন কর্মকাণ্ডে জড়িত শিক্ষককে স্থায়ী আবাসিকতা বাতিল করে আবাসিক এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।’

এদিকে গত তিনদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদের ঝড় তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ওই সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতিদান ও উপযুক্ত শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার (১ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। পরে গত শনিবার (২ জানুয়ারি) এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর ভুক্তভোগী ওই শিক্ষক অভিযোগ করেছেন বলে জানা গেছে।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence