এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জ গঠনের তারিখ পেছাল

০৩ জানুয়ারি ২০২১, ০৫:২৩ PM
এমসি কলেজ

এমসি কলেজ © ফাইল ছবি

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবেঁধে ধর্ষণ মামলায় রবিবার (৩ জানুয়ারি) চার্জ গঠনের নির্ধারিত তারিখ থাকলেও তা পেছানো হয়েছে। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ১০ জানুয়ারি চার্জ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক আসামিদের উপস্থিতিতে এ তারিখ নির্ধারণ করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাশেদা সাইদা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি চাঞ্চল্যকর এ মামলার চার্জ গঠনের জন্য নির্ধারণ করা হয়েছে। মামলার বাদীপক্ষ এই সময়ের মধ্যে অভিযোগপত্র পর্যালোচনা করবে। তাদের নারাজি না থাকলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হবে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬