মাদ্রাসা সভাপতির বাড়িতে মিলল ৫ বস্তা সরকারি বই

০২ জানুয়ারি ২০২১, ০৬:৫৩ PM

© সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতির বাড়ি থেকে ৫ বস্তা সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নওয়াপাড়া পৌর এলাকার নর্থবেঙ্গল রোড সংলগ্ন মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টারের বাড়ি থেকে বইগুলো উদ্ধার করা হয়।

অভয়নগর থানা পুলিশের এসআই ইসরাফিল শামীম জানান, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ উপজেলা শিক্ষা অফিসারকে সঙ্গে নিয়ে নর্থবেঙ্গল রোড এলাকার আনোয়ার মাস্টারের বাড়ি থেকে ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের ১ম ও ২য় শ্রেণির ৫ বস্তা সরকারি বই জব্দ করে থানায় আনা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, সরকারি বই মাদ্রাসায় না রেখে সভাপতির বাড়িতে রাখার অপরাধে মাদ্রাসাপ্রধান মো. আবদুল ওয়াদুদ মোল্যাকে শোকজ করা হয়েছে।

নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টার জানান, মহামারী করোনায় প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় এবং মাদ্রাসায় ভালো ঘর না থাকায় মাদ্রাসার শিক্ষকরা আমার বাড়িতে বইগুলো রেখেছেন।

সোনার দামে বড় লাফ, এবার ভরিতে কত?
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে কোন দেশের কত মানুষ প্রাণ হারালেন?
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close