দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণে কিশোর আটক

১৮ ডিসেম্বর ২০২০, ১০:২৫ AM
ধর্ষণ

ধর্ষণ © প্রতীকী ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু (৮) শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বাটনাতলী ইউনিয়নের গোরখানা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে মা-বাবার সঙ্গে থাকতো শিশুটি। ঘটনার সময় বাড়িতে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী এক কিশোর তাকে ধর্ষণ করে।

এ সময় শিশুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence