ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

০১ ডিসেম্বর ২০২০, ০৩:৪৯ PM
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিয়াদকে নিয়ে যাচ্ছে পুলিশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিয়াদকে নিয়ে যাচ্ছে পুলিশ © টিডিসি ফটো

রংপুরে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক নারীকে খালাস দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রিয়াদ প্রধান। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের মমিন প্রধানের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, রামনাথপুর গ্রামের দিনমজুর শাজাহান আলীর শিশু কন্যা তানজিলা খাতুন চুমকি স্থানীয় দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো। ২০১৬ সালের ১৪ জুন বিকেলে বাড়ির পাশে খেলছিল চুমকি।

এ সময় প্রতিবেশী রিয়াদ প্রধান আম খাওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকার দিলে ধরা পড়ার ভয়ে আসামি রিয়াদ তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ওই বাড়ির গৃহকর্মী ধলি বেগমের সহায়তায় মরদেহটি সিমেন্টের বস্তায় ভরে খাটের নিচে মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়।

চার বছর বিচারাধীন থাকার পর আজ মঙ্গলবার এর রায় ঘোষণা করা হয়। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী মাহফুজুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলী ও নিহত শিশু চুমকির পরিবার এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence