সিগারেট জ্বালিয়ে ঘুম, পুড়ে মৃত্যু দীপায়নের—দগ্ধ স্ত্রী-মেয়েও

২২ নভেম্বর ২০২০, ০১:০৩ PM
সিগারেট

সিগারেট © সংগৃহীত

রাতে ঘুমানোর আগে সিগারেট ধরিয়েছিলেন দীপায়ন সরকার (৩৫)। তবে সেই সিগারেট শেষ করার আগেই ঘুমিয়ে পড়েন তিনি। তা থেকে প্রথমে বালিশ পোড়ে আগুনে। এরপর মশারিতে আগুন ধরলে দগ্ধ হন তিনি। সঙ্গে পোড়েন স্ত্রী ও মেয়ে। এরমধ্যে শনিবার (২১ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীপায়ন মারা যান।

আর চিকিৎসাধীন আছেন তাঁর স্ত্রী পপি সরকার (৩০) ও মেয়ে দিয়া রানী সরকার (৫)। শুক্রবার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। দীপায়ন নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ইছাপুর গ্রামের রাম গোপাল সরকারের ছেলে। তিনি দাপা ইদ্রাকপুরে সরদার বাড়িতে ভাড়া থাকতেন পরিবার নিয়ে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, শুক্রবার মধ্যরাতে দীপায়ন ঘরে শুয়ে সিগারেট ধরান। তবে আগুন না নিভিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সেটি থেকে প্রথমে বালিশ পোড়ে। এরপর মশারিতে আগুন লাগলে তারা তিনজন দগ্ধ হন। তখন তাঁরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে দীপায়ন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬