৬ বছরের শিশুকে গণধর্ষণের পর বের করে নেওয়া হল ফুসফুস

১৭ নভেম্বর ২০২০, ১২:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের কানপুরে ৬ বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যা করে ফুসফুস বের করে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা ওই শিশুকে কুসংস্কারের বলি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত রবিবার কানপুরে একটি বনাঞ্চল থেকে উদ্ধার করা হল ৬ বছরের এক বালিকার মৃতদেহ। গণধর্ষণ করে খুন করা হয়েছে ওই বালিকাকে। তাঁর ফুসফুস বাইরে বের করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির গণমাধ্যম সূত্রের খবর, স্ত্রীর সন্তানধারণের জন্য দরকার একটি শিশুর ফুসফুস। এমনই নারকীয় কুসংষ্কার থেকে অপহরণের ছক কষেছিল পরশুরাম কুরিল নামে এক ব্যক্তি।

গত দিওয়ালির রাত ঘাতমপুর এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ওই বালিকা। এএসপি (গ্রামীণ) ব্রজেশ শ্রীবাস্তব জানিয়েছেন, অঙ্কুল কুরিল (২০) ও বীরন (৩১) নামে দুই আততায়ীকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা জানিয়েছে, ফুসফুস দেহ থেকে বের করে নেওয়ার পর তা তাঁরা মূল ষড়যন্ত্রকারী পরশুরাম কুরিলের হাতে কালা যাদুর জন্য তুলে দেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে পরশুরাম জানায়, দিওয়ালির রাতে ঘাতমপুর এলাকা থেকে ওই শিশুটিকে অপহরণ করে অঙ্কুল কুরিল (২০) ও বীরন (৩১) নামে দুজন। জঙ্গলে নিয়ে গিয়ে তারা শিশুটিকে গণধর্ষণ করে। প্রথমে অনকূল ও বীরেনকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার মূলচক্রী পরশুরামকে গ্রেফতার করা হয়। তাদের দাবি, ফুসফুস দেহ থেকে বের করে নেওয়ার পর তা তাঁরা মূল ষড়যন্ত্রকারী পরশুরাম কুরিলের হাতে তুলে দেয়া হয়েছিল। এদিকে সব জেনেও চুপ করে ছিলেন এই অভিযোগে আটক করা হয়েছে পরশুরামের স্ত্রীকেও।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence