১২ বছরের স্কুলছাত্রীকে বিয়ে করলেন ৬০ বছরের বৃদ্ধ

১৪ নভেম্বর ২০২০, ০৭:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

মেয়ের বয়স মাত্র ১২ বছর। পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করছে। কিন্তু এ বয়সেই মেয়েটিকে গোপনে বিয়ে দেন মা, নানি ও নানা। তাও আবার ৬০ বছরের বৃদ্ধের কাছে। তবে বাল্যবিয়ের অপরাধে শেষ পর্যন্ত বৃদ্ধ বরসহ তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার সদরে। ইউএনও পূরবী গোলদার এ দণ্ড দেন।

দণ্ডিতরা হলেন- উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বৃদ্ধ বর মোহাম্মদ ফকির এবং সদরপুর সদরের খবির তালুকদার, হালিমুন নেছা ও ফাতেমা বেগম।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে ওই বৃদ্ধের সঙ্গে বিয়ে হয় স্কুলছাত্রীর। এ বিয়ের ব্যাপারে মেয়েটির বাবা বাধা দিলেও তার মা গোপনে বিয়ে সম্পন্ন করান। শুক্রবার রাতে নতুন জামাই হিসেবে মোহাম্মদ ফকির শ্বশুরবাড়িতে গেলে মেয়ের অন্যান্য স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।

খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার তাৎক্ষণিক ওই মেয়েটির বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ ফকির, মেয়ের মা ফাতেমা বেগম, বিয়ের সঙ্গে জড়িত থাকায় মেয়ের নানা ও নানিকে আটক করেন। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিভিন্ন ধারায় এ শাস্তি দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close