চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

সোমবার (১১ মে) সকালে উপজেলার হাশিমপুর ও দোহাজারী পৌরসভার সীমান্তবর্তী পাঠানিপুল এলাকায় এ মিছিল হয়েছে বলে জানা গেছে। ঝটিকা মিছিলের একটি ভিডিও সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি ব্যানার সহকারে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন। সেখানে লেখা, ‘দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং, জ্বালানি তেলের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।’ ব্যানারের নিচে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নাম লেখা ছিল।

এ ছাড়াও ব্যানারের নিচের একাংশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবি ছিল। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে একজনের নাম মোহাম্মদ হৃদয় ও অপরজনের নাম আরিফ বলে জানা গেলেও বাকিদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আমিও দেখেছি। মিছিলের স্থান ট্র্যাক করতে ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9