গলা কেটে অটোরিকশা চালককে হত্যা

১২ মে ২০২৬, ০৮:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজারপাড়া এলাকায় এক অটোরিকশা চালককে গলা কেটে করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দিনগত রাতে এ ঘটনা ঘটেছে।

নিহত অটোরিকশা চালক নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে শুভ (১৬)।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাত শুভ।

সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে সে বাসা থেকে বের হয়। ভোরে উজারপাড়া এলাকায় তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ: গাজীপুর
হবিগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্…
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধান…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’র ৬ প্রতিনিধি
  • ১৫ অক্টোবর ২০২৬
দুই মাস চেষ্টার পরও কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করানো গেল না, …
  • ১৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু-হাম মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে মেডিসিন ক্লাবের সক্রি…
  • ১৫ অক্টোবর ২০২৬