আবার হামলার শিকার হলে পারমাণবিক তৎপরতা চরম মাত্রায় বাড়ানোর হুঁশিয়ারি ইরানের

১২ মে ২০২৬, ০৮:৩৯ PM
ইরান

ইরান © সংগৃহীত

ইরান আবারও হামলার শিকার হলে পারমাণবিক তৎপরতা চরম মাত্রায় বাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইব্রাহিম রেজায়ির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এ পোস্ট বড় ধরনের ইঙ্গিতই বহন করছে।

ইব্রাহিম রেজায়ি স্পষ্ট করে বলেছেন, ইরানের ওপর পুনরায় আক্রমণ হলে অন্যতম প্রধান বিকল্প হিসেবে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করা হতে পারে। উল্লেখ্য যে, এই মাত্রাটি একটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় স্তরের সমান। রেজায়ি জানান, বিষয়টি নিয়ে বর্তমানে ইরানের পার্লামেন্টে পর্যালোচনার পরিকল্পনা চলছে।

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন এক উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি ভ্লাদিমির পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে সংরক্ষণ করার প্রস্তাব দিয়েছিলেন, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ইরানের পারমাণবিক সক্ষমতা সবসময়ই একটি স্পর্শকাতর ও প্রধান বিরোধের বিষয় হিসেবে কাজ করে আসছে।

ইরানের পক্ষ থেকে এমন সময়ে এই মন্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে দেশটির সামরিক ও রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে।

কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন আজ থেকে, কয়েকটি বিভাগের শর…
  • ১১ নভেম্বর ২০২৬
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া …
  • ১১ নভেম্বর ২০২৬
চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয়…
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950