দাফনের দুই সপ্তাহ পর কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিল দুর্বৃত্তরা!

১২ নভেম্বর ২০২০, ১১:৩৩ AM
খুঁড়া কবর

খুঁড়া কবর © সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর কেন্দ্রীয় গোরস্তান এলাকায় লাশ দাফনের ১৫ দিন পর কবর খুঁড়ে এক বৃদ্ধার মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মাথাবিহীন মরদেহটি উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

উদ্ধারকৃত মরদেহটি জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী ফজিলা খাতুনের (৮৫) বলে নিশ্চিত করেছে তার পরিবার।

বিষয়টি জানতে পেরে সকালে গোরস্তান কমিটি ঈশ্বরদী থানা ও সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করে। খবর পেয়ে ঈশ্বরদী থানার ওসি নাসির উদ্দীন ও সলিমপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে গোরস্তান কমিটি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন ফজিলা খাতুন। ওই দিনই পরিবারের পক্ষ থেকে জয়নগর কেন্দ্রীয় গোরস্তানে তার মরদেহ দাফন করা হয়। কিন্তু দুই সপ্তাহ পর কে বা কারা কবর খুঁড়ে ফজিলা খাতুনের মরদেহের মাথা কেটে নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ওসি নাসির উদ্দীন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে মরদেহটি পুনরায় আবার দাফন করা হবে।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে সকালে কবরস্থানে ভিড় করেন এ দৃশ্য দেখার জন্য।

জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬