আটকে যাওয়া বাঁশি বের করতে ‘গলা কাটলেন’ চিকিৎসক, শিশুর মৃত্যু

০২ নভেম্বর ২০২০, ১২:২৩ PM
শিশু আরিফুলের মৃত্যুর পর বাবার আহাজারি

শিশু আরিফুলের মৃত্যুর পর বাবার আহাজারি © সংগৃহীত

বাঁশি নিয়ে খেলছিল শিশু আরিফুল। এসময় সেটি তার গলায় আটকে গেলে দ্রুত নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। সেখানেই আজ সোমবার (২ নভেম্বর) সকালে শিশুটি মারা যায়। তবে তার বাবার অভিযোগ, ভুল চিকিৎসায় ছেলে মারা গেছে।

পরিবার সূত্র জানায়, নাটোর সদর উপজেলার চক তেবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে আরিফুল (১০) সকালে খেলতে গেলে একটি বাঁশি গলায় আটকে যায়। তখন পরিবারের লোকজন তাকে স্থানীয় ক্লিনিকে নেয়। সেখান থেকে দ্রুত নিয়ে যাওয়া হয় নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে। তখন কর্তব্যরত চিকিৎসক কাজী মোহম্মদ আলী রাসেল শিশুটির গলা কাটলে রক্তক্ষরণ শুরু হয়।

একপর্যায়ে অবস্থার অবনতি হলে আরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় মৃত্যু হয় আরিফুলের। এসময় উত্তেজনা শুরু হলে সেখান থেকে সটকে পড়েন ওই চিকিৎসক। শিশুটির বাবা খোদাবক্স অভিযোগ করেন, ভুল চিকিৎসায় তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। এসময় চিকিৎসকের বিচার দাবি করেন মা মাসুমা বেগম।

এ বিষয়ে  নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মুনজুর রহমান সাংবাদিকেদেরকে বলেন, এ ধরনের ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনছারুর হক।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬