ছাত্রাবাসে ধর্ষণ: হাইকোর্টের প্রতিবেদন উপস্থাপন আজ

২০ অক্টোবর ২০২০, ১০:২৯ AM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে নববধূকে গণ ধর্ষণের ঘটনায় আদালতের গঠিত অনুসন্ধান কমিটির প্রতিবেদন আজ মঙ্গলবার (২০ অক্টোবর) আদালতে উপস্থাপন করা হবে। গতকাল সোমবার হাইকোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী এ কথা জানান।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর এক আদেশে আদালত একটি তিন সদস্যের কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন, সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত ডেপুটি কমিশনার।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই রাতেই শাহপরান থানায় মামলা হয়। মামলায় এম সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়। তাঁরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এই ধর্ষণের ঘটনা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানান অ্যাডভোকেট মোহাম্মদ মেসবাহ উদ্দিন। এরপর শুনানি শেষে আদেশ দেন আদালত।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence