তিন্নির মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

০৭ অক্টোবর ২০২০, ১১:৪৮ AM
উলফাত আরা তিন্নি

উলফাত আরা তিন্নি © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী উলফাত আরা তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান আসামি জামিরুলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত. ইউসুফ আলীর মেয়ে তিন্নী।

এর আগে মঙ্গলবার তিন্নির ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত মেলেনি বলে জানান কুষ্টিয়া মেডিকেলের আরএমও ডা. তাপস কুমার সরকার। তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্টে তিন্নিকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এটি ছিল আত্মহত্যা। চিকিৎসকরা ময়নাতদন্ত রিপোর্ট ইতোমধ্যে থানায় হস্তান্তর করেছেন বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার রাতে বড় বোন মিন্নির সাবেক স্বামী কনুরুদ্দীনের ছেলে জামিরুল তিন্নিদের বাড়িতে দুই দফায় হামলা-ভাঙচুর করেন এবং তিন্নির ওপর পাশবিক নির্যাতন চালান। পরে রাত ১২টার দিকে তার শোয়ার ঘর থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তিন্নির মরদেহ পাওয়া যায়।

পরিবারের সদস্যদের দাবি, তিন্নি ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার রাতে তিন্নির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এতে আটজনকে আসামি করা হয়েছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬