লেবু দিতে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ প্রধান শিক্ষকের

০৬ অক্টোবর ২০২০, ১১:২৫ AM
অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম

অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম © সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রী। এছাড়া রবিবার (৪ অক্টোবর) লংগদু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ছাত্রীর মা।

অভিযুক্ত করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুর রহিম। অভিযোগে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রী (১৬) ছাগল খুঁজতে বিদ্যালয়ের দিকে যায়। ফেরার পথে আব্দুর রহিম তাকে লেবু দিতে বিদ্যালয়ের পেছনে ছাত্রাবাসের একটি কক্ষে ডাকেন। মেয়েটি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুর রহিম দরজা বন্ধ করে দিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন।

এ বিষয়ে আটরকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঙ্গল কান্তি চাকমা বলেন, ‘ধর্ষণের শিকার মেয়েটি লিখিত অভিযোগ দিয়েছে। ব্যস্ততার কারণে বৈঠকে বসতে পারিনি। অভিযোগের সত্যতা যাচাই করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওই ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাশ করেছে। আমি নিজেও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য। মেয়ে যদি শিক্ষকের কাছেই নিরাপদ না হয় তাহলে অন্যদের কি হবে? আমি সুষ্ঠ বিচার চাই।’

মেয়েটির বাবা বলেন, ‘ঘটনার পরপরই চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতিকে জানাই। তিনি দেখবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু অভিযোগের ছয়দিন পরও ব্যবস্থা না নেওয়ায় মেয়ে লিখিত অভিযোগ করে। আমরা দরিদ্র বলে সুষ্ঠু বিচার পাচ্ছি না। আমার মেয়ের যে সর্বনাশ করেছে, তার শাস্তি চাই।’

তবে আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্কুলে ভবন নির্মাণের কাজ চলে। সেজন্য প্রায়ই স্কুলে যাই। ২৫ সেপ্টেম্বরও গিয়েছিলাম, কিন্তু মেয়েটির সঙ্গে দেখা হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’ সুষ্ঠু তদন্ত করলে সত্য-মিথ্যা বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর এ বিষয়ে বলেন, ‘বিষয়টি জেনেছি, ভিকটিমের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছি। ভিক্টিমের মা বাদী হয়ে মামলা করেছেন।’ এসময় দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিএনপি নেতার বাসা থেকে কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 
  • ২৫ মার্চ ২০২৬
উপজেলা ও পৌরসভা নির্বাচন শিগগিরই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
  • ২৫ মার্চ ২০২৬
পঞ্চগড়-১ আসনের দরিদ্র মানুষের ১০ লাখ টাকার হিসাব চাইলেন সার…
  • ২৫ মার্চ ২০২৬
শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
পরকীয়ার অভিযোগ, ভাঙল মৌসুমী হামিদের সংসার
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence