ফজরের সময় ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন মাদরাসা সুপার

০৬ অক্টোবর ২০২০, ১০:১৩ AM
গ্রেফতার মাদ্রাসা সুপার মাওলানা আবদুল কাদের

গ্রেফতার মাদ্রাসা সুপার মাওলানা আবদুল কাদের © সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির এক আবাসিক ছাত্রীকে দু'দফা ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার মাদ্রাসা সুপার মাওলানা আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই ছাত্রীকে হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, মেয়েটি ওই মাদরাসার আবাসিক ছাত্রী। সপ্তাহের ৬ দিন সে ওই মাদরাসায় থাকত। প্রতি শুক্রবার সকালে তার বাবা তাকে বাড়ি নিয়ে যেতেন, আবার শনিবার সকালে পৌঁছে দিতেন মাদরাসায়। গত শনিবার সকালে মেয়েটির বাবা তাকে মাদরাসায় পৌঁছে দেন।

পরদিন রোববার ভোরে ফজরের নামাজের সময় মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন মাওলানা আবদুল কাদের। রাতে আবারো কক্ষে ডেকে নিয়ে গিয়ে দ্বিতীয় দফা ধর্ষণ করেন। এ সময় সুপার বিষয়টি কাউকে না জানাতে মেয়েটিকে শাসিয়ে দেন। তবে মেয়েটি গতকাল সোমবার সকালে তার এক সহপাঠীকে বিষয়টি জানায়। সহপাঠী ঘটনাটি তার বাবাকে জানালে তা এলাকায় জানাজানি হয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা মাদরাসায় হামলা চালায় ও ভাঙচুর করে।

এদিকে মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে মেয়েটিকে মেডিক্যাল টেস্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাদরাসা সুপারকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence