বাড়িতে তালা, লজ্জায় আত্মগোপনে চলে গেছেন সেই গৃহবধূ

০৪ অক্টোবর ২০২০, ১১:১৫ PM
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন

নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন

নিজের সম্ভ্রম রক্ষায় প্রাণপণ চেষ্টা করছিলেন গৃহবধূ। নির্যাতনকারী বখাটেদের ‘বাবা’ ‘বাবা’ পর্যন্ত বলে পা ধরেছিলেন। কিন্তু তাতে মন গলেনি বখাটেদের। একদিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, অন্যদিকে মুখে-শরীরে পা দিয়ে লাথি; সেই সঙ্গে লাঠি দিয়ে বেদম মারধর। এসব চিত্র ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়া তো রয়েছেই! সবমিলিয়ে পুরো ঘটনা পাশবিক পর্যায়ে চলে যাওয়া লজ্জায় আড়ালে চলে গেছেন সেই নারী ও তার পরিবার। ঘটনার পর থেকেই তাদের বাড়িতে তালা ঝুলছে। ঘটনা নোয়াখালী জেলার একলাশপুর এলাকার ।

জানা যায়, গত সেপ্টেম্বরে একলাশপুর ইউনিয়নের ওই নারীকে দীর্ঘদিন ধরেই স্থানীয় বখাটেরা কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তিনি রাজি না হওয়ায় বখাটেরা রাতের আঁধারে তার ঘরে ঢুকে নগ্ন করে নির্যাতন করে।

অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ করে রাখে। যার কারণে ঘটনাটি স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থেকে যায়।

এদিকে এ ঘটনায় আবদুর রহিম (২২) নামে এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি প্রশাসনের নজরে আসার পর পরই এ ঘটনায় জড়িত আবদুর রহিমকে আটক করা হয়েছে। এছাড়া, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
সিআইডি প্রধান হিসাবে মোসলেহ্ উদ্দিন আহমদের যোগদান
  • ২৫ মার্চ ২০২৬
পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি নয়, শুধু এইচএসসির পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়ার উদ্য…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা:…
  • ২৫ মার্চ ২০২৬
‘বউরে কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, আমি যাই’
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence