সিলেটে ফের কিশোরী ধর্ষিত, অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

০৩ অক্টোবর ২০২০, ১০:৩৩ AM
সিলেটের ফের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

সিলেটের ফের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে © প্রতীকী ছবি

সিলেটের দাড়িয়াপাড়া এলাকায় ফের এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কিশোর (১৮) ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। ভুক্তভোগী কিশোরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। সিলেট নগরের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট বলেন, ‘এরকম একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি ২/৩ দিন আগে ঘটে। অভিযুক্ত কিশোর দাড়িয়াপাড়া এলাকায় থাকে। কিশোরীটি আরেকটি এলাকায় থাকে।’

তিনি বলেন, কিশোরীটির পরিবার আর্থিকভাবে স্বচ্ছল নয়। সেজন্য দুদিন আগে ঘটনা ঘটলেও সম্ভবত সমঝোতার চেষ্টা হয়েছে। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলেও দাবি করেছে একটি পক্ষ। কোনো কিছুই এখনও আমি নিশ্চিত নই। ওই কিশোর ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে যায় বলে শুনেছি।’

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা গণমাধ্যমকে বলেন, ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence