মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় রোহিঙ্গা শিক্ষক আটক

০২ অক্টোবর ২০২০, ০৫:৪৯ PM
আটককৃত রোহিঙ্গা শিক্ষক নুরুল হক (ডানে)

আটককৃত রোহিঙ্গা শিক্ষক নুরুল হক (ডানে) © সংগৃহিত

নয় বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় নুরুল হক (২০) নামের এক রোহিঙ্গা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রী মাদ্রাসায় পড়তে যায়। এক পর্যায়ে মাদ্রাসর একটি কক্ষে নূরুল তাকে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। পরে সন্ধ্যায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নওশাদ রিয়াদ বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে হাসাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার মৌলভী নুরুল হক (২০) উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানী মাদ্রাসার একজন শিক্ষক। সে টেকনাফের স্থানীয় এক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ওই ছাত্রী মাদ্রাসার চতুর্থ শ্রেণীতে পড়ে। ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে থানায় মামলা দায়ের করেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence