ধর্ষণের বিচার না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৪২ AM
আত্মহত্যা করা সেই স্কুলছাত্রী আসিফা খাতুন

আত্মহত্যা করা সেই স্কুলছাত্রী আসিফা খাতুন

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিচার না পেয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বিচার না পাওয়ায় আসিফা খাতুন (১৩) নামে ওই স্কুলছাত্রী গত শুক্রবার সকালে বিষপান করে। পরে ওই দিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ঘরে ঢুকে আসিফাকে ধর্ষণ করে তারই চাচাতো ভাই আব্দুল বাসির। এ সময় মেয়ের চিৎকারে ঘরের দরজা আটকে দেন আসিফার মা রুবিয়া খাতুন। তখন বাসিরের বাবা তহিদুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছেলেকে ছাড়িয়ে নেন। এ নিয়ে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া সালিসি বৈঠক করেন।

পরে বাসিরের অনুপস্থিতিতে ওই সালিসে অভিযুক্তের পরিবারকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কাউন্সিলর ভুক্তভোগী পরিবারের হাতে ৬৫ হাজার টাকা তুলে দেন।

এদিকে নিহত আসিফার বড় বোন রুমি বেগম বলেন, ‘৭২ হাজার টাকায় ধর্ষণের সমাধান মানতে না পেরে সালিসেই আসিফা সাফ জানিয়ে দেয়, এ বিচার মানি না। এ সময় আসিফা সবার উপস্থিতিতে বলে, আমাকে বাসির ধর্ষণ করেছে। আমি তাকেই বিয়ে করব, টাকা নিব না।’

আসিফার ভাবি রিনা বেগম ও মা রুবিয়া বলেন, ‘নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই আসিফা বলত, আমি বাসিরকে বিয়ে করতে না পেলে আত্মহত্যা করব। আর এটিই করে ফেলেছে।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬