ধর্ষণের পর প্রেমিকাকে স্থানীয় যুবকদের হাতে তুলে দেন প্রেমিক

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৩ PM

© সংগৃহীত

ঢাকা থেকে স্বামী পরিত্যক্ত এক তরুণীকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর স্থানীয় যুবকদের হাতে তুলে দেন তার প্রেমিক। পূর্ব পরিচয়ের সূত্রধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নেয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

জানা গেছে, ঢাকার একটি কারখানায় কাজ করার সময় ওই তরুণীর (২০) সঙ্গে পরিচয় হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার চাষকপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে শাহাদত হোসেনের (২০)। তরুণীর বাড়ি ফরিদপুর জেলার চক হরিরামপুর গ্রামে। পরিচয়ের সূত্র ধরে শাহাদত প্রায়ই ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন।

এক পর্যায়ে গত মাসে শাহাদত তাকে গোবিন্দগঞ্জে আসতে বলেন। ওই তরুণী তার এক বান্ধবীসহ গোবিন্দগঞ্জে এসে দেখা করে চলে যান। পরবর্তীতে শাহাদতের সাথে মোবাইল ফোনে সম্পর্ক আরো গভীর হয়। এ অবস্থায় বখাটে শাহাদত তাকে গোবিন্দগঞ্জে আসতে বললে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি গোবিন্দগঞ্জে আসেন।

ভুক্তভোগী তরুণী গণমাধ্যমকে জানান, বখাটে শাহাদত স্থানীয় একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরদিন সে কয়েকজন যুবকের হাতে তাকে তুলে দেন। তারা গোবিন্দগঞ্জ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আটকে রেখে তাকে পালক্রমে ধর্ষণ করে। দুইদিন ধরে আটক থাকার পর শুক্রবার তিনি ওই বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে লোকজনের সহায়তায় গোবিন্দগঞ্জ থানায় উপস্থিত হন।

এদিকে এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬