গণধর্ষণের শিকার সেই তরুণী মানসিকভাবে বিপর্যস্ত

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৫ PM

© প্রতীকী ছবি

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার সেই তরুণী মানসিকভাবে আতঙ্কিত অবস্থায় আছেন। তবে তাঁর শারীরিক কোনো ঝুঁকি আপাতত নেই।

আজ শনিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ওই তরুণী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছেন। দুপুরে হাসপাতালের পরিচালক ওসিসিতে ওই তরুণীকে দেখতে যান।

পরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘তরুণীর চিকিৎসার খোঁজ-খবর নিতে ওসিসিতে গিয়েছিলাম। শারীরিক কোনো ঝুঁকি নেই। তবে মানসিকভাবে তিনি কিছুটা আতঙ্কিত। ওসিসির মাধ্যমে তাঁর শারীরিক পরীক্ষা করা হবে। এর মধ্যে একটি পরীক্ষা ঢাকায় করানো হতে পারে। সে জন্য নমুনা পাঠানো হবে। পরে সবগুলো প্রতিবেদন সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে।’

এর আগে শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষের সামনে তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ছাত্রাবাসের ওই কক্ষ ২০১২ সাল থেকে ছাত্রলীগের দখল করা কক্ষ হিসেবে পরিচিত।

অভিযোগ উঠেছে, ওই কক্ষে থাকা ছাত্রলীগের একটি পক্ষের ৬-৭ জন কর্মী এ ঘটনায় জড়িত। এ ঘটনায় শাহপরান থানায় ওই তরুণীর স্বামী মামলা করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬