প্রেমের ফাঁদে ফেলে ২০ ছাত্রীর সঙ্গে প্রতারণা, যুবক গ্রেপ্তার

২৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৩ PM
তানজিমুল ইসলাম রিয়ন (মাঝে)

তানজিমুল ইসলাম রিয়ন (মাঝে)

প্রেমের ফাঁদে ফেলে স্কুল-কলেজে পড়ুয়া ‘বিশ জন’ ছাত্রীর সঙ্গে প্রতারণার মাধ্যমে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে তানজিমুল ইসলাম রিয়ন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন চৌধুরী পাড়ার তিনমাথার মোড় থেকে আওরঙ্গজেব তালুকদারের গ্যাস সিলিন্ডারের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি  আইফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার তানজিমুল ইসলাম রিয়ন (২২) নওঁগা জেলার চকদেবপাড়া গ্রামের তাজুল ইসলাম কবিরাজের ছেলে। দুপচাচিয়া কামরুজ্জামান ডিগ্রি কলেজে বিবিএস-এ পড়াশোর করছেন তিনি।

এ সম্পর্কে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিন জানান, বগুড়াসহ বিভিন্ন জেলার প্রায় ২০ জন স্কুল-কলেজের শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ভিডিও চ্যাটের মাধ্যমে তাদের ভিডিও ও স্ক্রিন শট সংগ্রহ করে প্রতারণা করে আসছিলেন রিয়ন।

তিনি জানান,  প্রায় দুই বছর ধরে এমন ২০ জন মেয়ের নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা ও স্বর্ণলঙ্কার হাতিয়ে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বগুড়া সদর থানায় এমন প্রতারণার শিকার এক ছাত্রী পর্ণোগ্রাফি আইনে মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence