নারী পাচার

নৃত্যশিল্পী ইভান ৭ দিনের রিমান্ডে

২১ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৯ PM
নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ

নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ © ফাইল ফটো

বিদেশে নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে মানবপাচারের সাথে আন্তর্জাতিক দালাল চক্রের কে বা কারা জড়িত তা জানার জন্য ইভানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মাহমুদা বেগম ইভানের উপস্থিতিতে সাত দিনের রিমান্ড শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

গত ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মোঃ কামরুজ্জামান আসামি ইভানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট খান মাহমুদুল হাসান জামিনের আবেদন করেন। তবে মামলার নথি না থাকায় আদালত ১৪ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেফতার করে সিআইডি।

সিআইডির এক কর্মকর্তা জানান, দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজম খানসহ তার নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেই জবানবন্দির ভিত্তিতেই ইভানের তথ্য বেরিয়ে আসে।

সোনার দামে বড় লাফ, এবার ভরিতে কত?
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে কোন দেশের কত মানুষ প্রাণ হারালেন?
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close