চাকরি দেওয়ার নামে প্রতারণা: চক্রের প্রধান গ্রেপ্তার

১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৭ AM

© সংগৃহীত

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার ভোরে নগরীর চাঁদগাও এলাকার বাসা থেকে ইব্রাহিম নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রতারিত অনেক যুবক ইব্রাহিমের নানা প্রতারণার তথ্য ডিবি কার্যালয়ে এসে তুলে ধরেন।

গ্রেপ্তার সম্পর্কে নগরীর মনসুরাদের নগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন সংবাদ সম্মেলনে বলেন, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পাকা দোকান এলাকার বাসিন্দা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সেরা ৩০ তরুণ মিডিয়াকর্মীর তালিকায় বাংলাদেশের আদর

তিনি জানান, এই যুবক বিগত পাঁচ বছর ধরে নগরীর বিভিন্ন এলাকার বেকার যুবকদের টার্গেট করে বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এইচএসবিসি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক, চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে আসছিলো। বিভিন্ন চাকরি প্রত্যাশীদের ভুয়া ইন্টারভিউ কার্ড, ভুয়া নিয়োগপত্র দিয়ে সর্বনিম্ন দুই লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে এই প্রতারক।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন বেকার তরুণের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গেছে।

নগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, ২০১৫ সাল থেকে প্রতারক ইব্রাহিম নিজেকে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে  চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলো। এখন পর্যন্ত তার বিরুদ্ধে পাঁচটি প্রতারণার মামলার সন্ধান পাওয়া গেছে। তার সহযোগীদেরও গ্রেপ্তারের জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছে পুলিশ।

হাটহাজারী মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল সরকার

বিশ্ববিদ্যালয়ে ঢুকতে আলাদা লেন পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য ম…
  • ১৪ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি
  • ১৪ আগস্ট ২০২৬
ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী…
  • ১৪ আগস্ট ২০২৬