তুচ্ছ ঘটনায় ঢাবি ছাত্রীর মাথা ফাটালেন দুর্বৃত্তরা

১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:২৭ PM

© সংগৃহীত

তুচ্ছ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিজ বাড়িতে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ওই ছাত্রীকে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। 

কেয়া আক্তার কাকলি নামের ওই ছাত্রীর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পােগলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী।

ওই ছাত্রী জানিয়েছেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ধানক্ষেতে যাওয়ার অভিযােগে তাদের গরুকে মারধর করে। তিনি ও তার মা এর প্রতিবাদ করায় তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। এছাড়া শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি এখনো বিষয়টা জানি না। খোঁজ নিয়ে দেখছি। আমাদের ছাত্রী যেখানেই আক্রান্ত হোক, তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গেছে। আমি নিজে হাসপাতালে যাচ্ছি। প্রচন্ড বৃষ্টি কারণে কিছুটা সময় লাগছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close