পুঠিয়ায় প্রতিবন্ধীর কোলে কন্যা সন্তান, বাবা কে জানে না কেউ!

© টিডিসি ফটো

রাজশাহী পুঠিয়া উপজেলার ৪ নম্বর ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী কন্যা সন্তানের মা হয়েছেন। তবে নবজাতকের পিতার পরিচয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছ। কয়েক দিন পূর্বে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী কন্যা সন্তানের জন্ম দিলেও এখনও তার পিতৃ পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের এক দিনমজুরের প্রতিবন্ধী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠে একই উপজেলার নন্দনপুর গ্রামের মো. আবু কালামের পুত্র মো. সোহেল রানার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকে সমাধানের চেষ্টা করা হয়।

কিন্তু অভিযুক্তের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় প্রতিবন্ধী তরুণীর পিতা বাদী হয়ে গত ৯ জানুয়ারি পুঠিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুঠিয়া পুলিশ অভিযুক্ত মো. সোহেল রানাকে আটক করে।

মামলা দায়েরের কয়েক মাস পর ওই কিশোরী গত ১২জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তান প্রসব করেন। তবে সদ্য ভূমিষ্ঠ সন্তানের পিতৃ পরিচয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম  বলেন, ‘প্রতিবন্ধী তরুণীর পিতার অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত সোহেল রানাকে আটক করা হয়েছে। তবে  ডিএনএ পরীক্ষার পরই প্রতিবন্ধীর কোলে সন্তানের আসল পিতৃপরিচয় পাওয়া যাবে।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence