গানম্যান চেয়ে আবেদন আবরারের আইনজীবীর

২৮ আগস্ট ২০২০, ১২:১৩ PM

© সংগৃহীত

নিজের নিরাপত্তার জন্য গানম্যানের আবেদন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ছাত্রলীগের পিটুনিতে আবরার ফাহাদ হত্যা মামলার আইনজীবী এহসানুল হক সমাজী। আবেদনটি ইতোমধ্যে আইন সচিবের কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট এহসানুল হক সমাজী গণমাধ্যমকে বলেন, ‘আমার নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছি। মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। তাই আমি মনে করি মামলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়া দরকার।’ ২ সেপ্টেম্বরের আগেই গানম্যান দেয়ার আবেদন জানিয়েছেন তিনি।

গত ২ জুলাই আবরার হত্যা মামলায় অ্যাডভোকেট এহসানুল হককে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত করে। পরে ২৪ আগস্ট বুয়েট কর্তৃপক্ষও তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।

২০১৯ সালে ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পর ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন তার বাবা।

ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশ। আসামিদের মধ্যে ২২ জন কারাগারে আছেন। এছাড়া তিনজন পলাতক রয়েছেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় ‘গুলশান’ থেকে: সারজিস
  • ২২ এপ্রিল ২০২৬
বয়স সংশোধন ইস্যুতে বড় সুখবর পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী জানালেন সংসদ চাইলে পুরাতন সারের ডিলার বাদ দিয়…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের ‘সেরা উইকেট’ নিয়েও অনিশ্চয়তা, তবু আত্মবিশ্বাসী …
  • ২২ এপ্রিল ২০২৬
আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? হান্নান মাসউদকে স্পিকার
  • ২২ এপ্রিল ২০২৬
চবির শাটলে উঠে ছাত্রদলের নামে স্লোগান বহিরাগত পলিটেকনিক শিক…
  • ২২ এপ্রিল ২০২৬