রিফাত হত্যা

আদালতে সাক্ষী দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা

২৪ আগস্ট ২০২০, ০৫:২৪ PM

© ফাইল ফটো

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় শিশু আদালতে সাক্ষী দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি।

আগামীকাল মঙ্গলবার তৃতীয়দিনের মতো আবারও শুরু হবে তার সাক্ষ্যগ্রহণ। এরপর তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। অপর দিকে প্রাপ্তবয়স্ক ১০ আসামীর জেলা ও দায়রা জজ আদালতে আগামী বুধবার যুক্তিতর্ক শুরু হবে।

করোনা পরিস্থিতির কারণে প্রায় পাঁচ মাস পর এদিন সকাল ১০ টায় বরগুনা কারাগারে থাকা শিশু ওয়ার্ড থেকে রাশেদুল হাসান রিশান ফরাজি, ওয়ালিউল্লাহ অলি, তানভির হোসেন, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবদুল্লাহ রায়হান ও নাঈমকে বরগুনা শিশু আদালতের বিচারক ও জেলা জজ মো. হাফিজুর রহমানের আদালতে পুলিশ পাহারায় হাজির করা হয়।

তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবির আদালতে অনুমতি নিয়ে রিফাত হত্যার ভাইরাল হওয়া ভিডিও বড় পর্দায় বিচারক ও আসামীদের দেখানো শুরু করেন। আদালতের কার্যক্রম বেলা ১২ টায় মুলতবী হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আবারও তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য শুরু হবে।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বলেন, ইতিপূর্বে ৭৫ জনের সাক্ষ্য দেয়া শেষ হয়েছে। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য শেষ হলে আসামী পক্ষ তদন্তকারী কর্মকর্তাকে জেরা শুরু করবেন। জেরা শেষ হলে যুক্তিতর্ক শুরু হবে। আদালত নিয়মিত চললে আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার রায় হবার সম্ভাবনা রয়েছে।

আসামী জয় চন্দ্র সরকার চন্দনের আইনজীবী মাহবুবুল বারী বলেন, তদন্তকারী কর্মমকর্তা তার জবানবন্দি শেষ করতে আরও ৩/৪ দিন সময় লাগতে পারে। এরপর ১৪ জন আসামীর পক্ষে একাধিক আইনজীবী তদন্তকারী কর্মকর্তাকে জেরা করবেন। আমার আসামী নির্দোষ। তাকে অযথা হয়রানি করার জন্য এই মামলায় জড়িত করেছে।

জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence