ছাত্রী ধর্ষণের ঘটনায় মাদ্রাসা ছাত্র আটক

১৮ আগস্ট ২০২০, ১১:২৪ PM

© টিডিসি ফটো

যশোর শহরে ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় আজ মঙ্গলবার অভিযুক্ত এক হাফিজিয়া মাদ্রাসা ছাত্রকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক হওয়া ওই  ছাত্রের নাম আবু রায়হান। সে স্থানীয় বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার হাফিজিয়া বিভাগের ছাত্র। তার বাড়ি সদর উপজেলার রহেলাপুর গ্রামে।

আজ মঙ্গলবার যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধর্ষণের শিকার মেয়েটি শহরের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মেয়েটির মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসায় রান্নার কাজ করেন। সেই সুবাদে আবু রায়হানের সঙ্গে ওই পরিবারের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা মাদ্রাসায় রান্নার কাজ করার সময় আবু রায়হান তাদের বাড়িতে যায় এবং মেয়েটিকে ধর্ষণ করে।

তিনি বলেন, প্রথমে ভয়ে মেয়েটি কাউকে না জানালেও পরে সে তার মাকে বিষয়টি জানায়। এরপর সোমবার রাতে মেয়েটির মা যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর আজ ভোরে মাদ্রাসা থেকে আবু রায়হানকে আটক করা হয়।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা জানান, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তিনি এর উপযুক্ত বিচার চান। 

দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক মৃত্যু ঘটে…
  • ৩১ মার্চ ২০২৬
স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence