জামিন পেলেন শিপ্রা, সিফাতের বিষয়ে শুনানি সোমবার

০৯ আগস্ট ২০২০, ১২:৪৪ PM

© ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদের সহযোগী শিপ্রাকে জামিন দিয়েছেন আদালত। মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল তাকে। এদিকে তাঁর আরেক সহযোগী সিফাতের জামিন আবেদনের বিষয়ে শুনানি হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)।

এদিকে, পুলিশের গুলিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনায় সাত আসামির রিমান্ড আজ রোববার (৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এছাড়া পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত ৩ জুলাই ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে সিনহা মোহাম্মদ রাশেদের সঙ্গে কক্সবাজারে যান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের তিন শিক্ষার্থী।

পরে ৩১ জুলাই রাতে শামলাপুরের পাহাড়ি এলাকায় শ্যুটিং শেষে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। সেখান থেকে আটক করা হয় শিপ্রা ও সিফাতকে।

ক্যাম্পাসের অপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা: …
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় চার কেন্দ্রে আকস্মিক পরিদর…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬
জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬