মেজর সিনহা হত্যায় পারিবারিকভাবে মামলা হচ্ছে, কক্সবাজারে বোন

০৫ আগস্ট ২০২০, ১১:০৬ AM

© সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় পারিবারিকভাবে মামলা করা হচ্ছে। পুলিশের গুলিতে তার নিহত হওয়ার ঘটনায় ইতোমধ্যে কক্সবাজার আদালতে পৌঁছেছেন বোন শারমিন শাহরিয়া।

আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে কক্সবাজার জেলা প্রশাসনের সামনে পৌঁছান তিনি। পরে অ্যাডভোকেট মো. মোস্তফার চেম্বারে যান। মামলার কাগজ প্রস্তুত হলে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা করবেন বলে জানা গেছে।

তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। এর আগে নিজস্ব প্রাইভেট কারে টেকনাফ থেকে কক্সবাজারে যাওয়ার সময় গত ৩১ জুলাই রাত ৯টার দিকে হত্যাকাণ্ডের শিকার হন রাশেদ। এদিকে মেজর (অব.) সিনহা রাশেদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুরু করেছে।

রাশেদের মৃত্যুর ঘটনায়  তার মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। রাশেদের বাড়ি যশোরের বীর হেমায়েত সড়কে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেছেন তিনি।

তার বাবা মুক্তিযোদ্ধা এরশাদ খান অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। ৫১ বিএমএ লং কোর্সে সেনাবাহিনীর কমিশন লাভ করেছিলেন সিনহা রাশেদ। পরে ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে স্বেচ্ছায় অবসর নেন।

৪৭তম বিসিএসের জেনারেল ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রক…
  • ২১ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের অপরিপক্ব ফল সংগ্রহে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা: …
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় চার কেন্দ্রে আকস্মিক পরিদর…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬
জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬