ইউআইটিএস উপাচার্যকে প্রাণনাশের হুমকি, কারাগারে বঙ্গলীগ সভাপতি

২৭ জুলাই ২০২০, ০৬:৪১ PM
শওকত হাসান মিয়া

শওকত হাসান মিয়া © সংগৃহীত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানকে প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের সভাপতি শওকত হাসান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুর দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর (১১ নম্বর কোর্ট) আদালতে আত্মসমর্পণ করেন শওকত। আসামি ও বাদি পক্ষের শুনানি শেষে শওকতের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে শওকত হাসান মিয়া ও তার ক্যাডাররা ইউআইটিএস উপাচার্যকে প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি চাঁদা দাবি করে। চাঁদা দাবির এ ঘটনায় গত ২ জানুয়ারি মাসে রাজধানীর ভাটারা থানায় শওকতকে প্রধান আসামি করে একটি মামলা করেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, ইউআইটিএস উপাচার্যকে প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় করা মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close