পুলিশ কর্মকর্তাকে লাথি মারলেন যুবলীগ নেতা!

২৭ জুলাই ২০২০, ১১:৩৭ AM

© ফাইল ফটো

দায়িত্বরত এক পুলিশ সার্জেন্টকে মারধরের অভিযোগ উঠেছে রাজধানীর পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার বিরুদ্ধে। এ ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওই পুলিশ সদস্য জানান, রাজধানীর মিরপুরের কালসী পুলিশ বক্সের নিকট বসুমতি বাস নষ্ট হয়ে যায়। বাসটিকে রাস্তা থেকে সরানোর সময় সেখানে উপস্থিত হয়ে যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা তাকে গালমন্দ করতে থাকেন ও বাকবিতণ্ডায় লিপ্ত হন।

একপর্যায়ে পুলিশের সাথে তার ধস্তাধস্তি হয় ও তাকে মারধর করেন যুবলীগ নেতা। পরবর্তীতে দলবল নিয়ে তারা পুলিশ বক্সে হামলা চালান ও সার্জেন্ট ফরহাদকে দ্বিতীয় দফায় মারধর করেন।

সার্জেন্ট ফরহাদ বলেন, ‘তার সাথে ধস্তাধস্তি হয়। পরে জুয়েল দলবল নিয়ে পুলিশ বক্সে হামলা চালায়। এতে স্যারসহ আমি আহত হই। এরপর দ্বিতীয় দফায় লাথি ও ঘুষি দিয়েছে।’

এ ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সার্জেন্ট ফরহাদ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ঘটনার সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান। তবে যুবলীগ নেতা জুয়েলের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬