বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৫

০৭ জুলাই ২০২০, ০৯:০৩ AM

© বিবিসি

বান্দরবানের বাগমারায় দুই গ্রুপের গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানিয়েছেন, সকাল সাতটার দিকে ওই সংঘর্ষের খবর পেয়েছেন তারা। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন এবং পুলিশ ফোর্সও সেখানে রওনা দিয়েছে।

কিন্তু দুই গ্রুপ কারা সেটি নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ সুপার। বাগমারা নামক ওই জায়গাটি বান্দরবান শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সূত্র: বিবিসি বাংলা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬