ছাত্রদল নেতা অভি হত্যা মামলায় ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

০৩ জুলাই ২০২০, ০৩:২১ PM

© সংগৃহীত

চট্টগ্রামে ছাত্রদল নেতা অভি মীর হত্যা মামলায় ৪ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন এজাহারনামীয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকালে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জু্লাই) ভোরে নগরীরর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন হলো- মো. ইরফান প্রকাশ বাবু (২৩), মো. শাহরিয়ার ফারদিন প্রকাশ তুহিন (১৯), মো. ইয়াছিন আরাফাত প্রকাশ টিটু (৩০) ও মো. ইব্রাহিম মুন্না (২৬)। আটককৃতরা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দিয়েছে। তবে তাদের পদ-পদবী জানা যায়নি।

গত ১৫ জুন রাতে নগরের হাজীপাড়া মসজিদের সংলগ্ন ইমরানের গ্যারেজের সামনে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলা নিয়ে অভি মীরের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মো. ইরফান প্রকাশ বাবুসহ অন্যরা মিলে অভি মীরকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় চিকিৎসাধীন অভি মীর নিজে বাদি হয়ে ১৮ জুন থানায় মামলা দায়ের করেন। পরে ২৪ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চারজনকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আদালতে হাজির করে তাদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে।

বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬