গাছের ডাল কাটায় পিটিয়ে হত্যা কলেজছাত্রকে, গ্রেফতার ৪

০৩ জুলাই ২০২০, ০৮:২০ AM

© প্রতীকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হৃদয় আহমেদ (২০) নামে ওই ছাত্রকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত হৃদয় কলিগ্রাম এলাকার দিল মোহাম্মদ দুখুর ছেলে। গত বুধবার রাতে তাকে রাজশাহী থেকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়।

এর আগে দুপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের সদস্যরা পিটিয়ে আহত করেন তাকে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত চারজন হলেন, সাদেক আলী, তার স্ত্রী রুমিয়া বেগম এবং পুত্রবধূ আজমিরা বেগম ও কল্পনা খাতুন।

ওসি বলেন, হৃদয়ের মৃত্যুর ঘটনায় তার বাবা দিল মোহাম্মদ থানায় হত্যা মামলা করেছেন। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান, বুধবার দুপুরে হৃদয় বাড়ির পাশের গাছের ডাল কাটছিল। এ সময় প্রতিবেশী সাদেক আলী গাছটি তাদের বলে দাবি করেন। এ নিয়ে তাদের কথাকাটাকাটি শুরু হয়।

এ সময় সাদেক আলী পরিবারের সদস্যদের নিয়ে হৃদয়ের ওপর হামলা করেন। তাকে বাঁচাতে গিয়ে আরো কয়েকজন আহত হন। এরপর তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হৃদয়ের অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ওসি জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ওসি জানান, মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা আসামিরা পলাতক আছেন বলে তিনি জানান।

স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬