স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি: রাতে ফেরার পথে রক্তাক্ত আরমান

২৯ জুন ২০২০, ১০:২৯ AM
আরমান হোসেন

আরমান হোসেন © সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো একক অবস্থান শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন সেই আরমান হোসেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তায় তিনি হামলার শিকার হন বলে নিজেই নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে অবস্থান শুরু করেন আরমান হোসেন। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে তুলে দেয়। ফলে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণের দাবিতে রাতে প্রেসক্লাবের সামনে অবস্থান করতে চাইলেও, তা পারেননি তিনি। তারপর রবিবার বেলা ১১টার দিকে এসে ফের সেখানে অবস্থান নেন আরমান। অবস্থান শেষে প্রেস ক্লাব থেকে গাজীপুরে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি হামলার শিকার হন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান

 

গাজীপুরে রাতে হামলার ঘটনার বর্ণনা দিয়ে আরমান হোসেন গণমাধ্যমকে জানান, ‘আজকে সকালে অবস্থানের সময় আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য ক্ষতির হুমকি দেন। গতকাল থেকেই হুমকি দিচ্ছিল তারা। আজকে অবস্থান শেষে বাসার দিকে রওনা দিই। আমার মনে হচ্ছিল, প্রেস ক্লাব থেকে দুজন আমাকে ফলো করছে।

তিনি আরও বলেন, গাজীপুর চৌরাস্তায় বাস থেকে নামে একটু সামনে আগানোর পর পেছন থেকে আমার পিঠে লাথি মারে। আমি মাটিতে পড়ে যাই। তারপরে ঘুসি দিল কয়েকটা, তাদের হাতে কী যেন একটা ছিল, মনে হয় খুড়। ধস্তাধস্তির সময় আমি দেখলাম রক্ত বের হচ্ছে। এটুকু টের পাইছি। এরপরে আমি দৌড়ে চলে গেছি। আমি আর পিছে তাকাই নাই।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence