পুকুরে ডুবে বাবার মৃত্যু, শুনে মারা গেলেন পুত্রও

১৫ জুন ২০২০, ১০:২২ PM

© প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক বাবার মৃত্যু হয়েছে। আর সে খবর শুনে পুত্র ইব্রাহীম খলিল দিদার (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) সকালে বাবার মৃত্যুর পাঁচ ঘন্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর জুবিলি ইউয়িনের ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বিজিবির অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন (৭০) মারা যান। তিনি চর জুবিলী এলাকার মৃত তোফায়েল আহমেদের পুত্র।

পরে পিতার এ মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে বাবার মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন মৃতের পুত্র দিদার। এসময় তার স্বজনরা তাকে অসুস্থ অবস্থায় চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি তিন পুত্র সন্তানের জনক ছিলেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬