বগুড়ায় প্রকাশ্যে যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা

১৪ জুন ২০২০, ০৬:৫৬ PM

© ফাইল ফটো

বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবলীগের এক নেতাকে গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে বগুড়া-গাবতলী রোডের শহরের আকাশতারা এলাকায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই যুবলীগ নেতার নাম আবু তালেব (৩২)।

তালেব আকাশতারা এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি যুবলীগ সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় একজন বালু ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ দুপুর দেড়টার দিকে শহরতলির সাবগ্রাম বন্দর এলাকা থেকে মোটরসাইকেলে আকাশতারার বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ির কাছে একটি সাবান কারখানার সামনে এসে পরিচিত কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় দেশি অস্ত্রে সজ্জিত ছয়-সাত জন তার ওপর হামলা চালায়। রামদা দিয়ে দুই হাত, দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপায় তারা। এরপর কাদার মধ্যে ফেলে গলা কেটে হত্যা করে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, শত্রুতার জেরে আবু তালেবকে কুপিয়ে হত্যা করা হতে পারে। হত্যার ক্লু উদঘাটন ও ঘাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। রবিবার বিকাল পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬