ইয়াবা কেনাবেচার সময় কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

১৩ জুন ২০২০, ০৯:৩২ PM
গ্রেপ্তার ফাহাদ রাড়ি ও তোতা মহলদার

গ্রেপ্তার ফাহাদ রাড়ি ও তোতা মহলদার © সংগৃহীত

শরীয়তপুরে ‘ইয়াবা কেনাবেচার সময়’ একটি কলেজের শাখা ছাত্রলীগ সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পালং থানার ওসি আসলাম উদ্দিন।

তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুর পৌরসভার দক্ষিণ আটং এলাকায় ইয়াবা কেনাবেচার খবর আসে। পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম ফোর্স নিয়ে ইয়াবা কেনাবেচার সময় দুইজনকে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়।

ওসি বলেন, আটক দুইজনের কাছে ছয়টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় এসআই আতাউর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। পলাতকদের ধরার চেষ্টা করছে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন- স্থানীয় এমএ রেজা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ রাড়ি (২৯) ও তোতা মহলদার (৩৮) নামে এক ব্যক্তি। ফাহাদ ভেদরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন রাড়ির ছেলে।

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬