দায়িত্ব নিয়েই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস!

১৭ মে ২০২০, ০৭:৪৪ PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নিয়ে ‘প্রভাবশালী’ দুই শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন। আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান এবং প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। সচিব বলেন, ‘ওনাদের দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।’

তিনি বলেন, সিটি করপোরেশন আইন মোতাবেক, করপোরেশন কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার মনে করলে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করতে পারে। এ দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

দায়িত্বগ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন শেখ ফজলে নূর তাপস। চাকরিচ্যুত দুই কর্মকর্তার বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ ছিল।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চাকরিচ্যুত ইউসুফ আলী সরদার বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে কর্পোরেশন যা ভালো মনে করে করতে পারে।’

আসাদুজ্জামান বলেন, ‘শুনেছি আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে কি অভিযোগে করা হয়েছে তা জানি না।’

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বয়স ভুল সংশোধনের নীতিমালা প্রকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি ১১ নির্দেশনা দিল জাতীয় বিশ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিট…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি
  • ২৩ এপ্রিল ২০২৬
পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
  • ২৩ এপ্রিল ২০২৬